,

আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ

 
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবাসহ উন্নয়নমূলক তিন কারণে আওয়ামী লীগ সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

Nasim1458821930

 

তিনি আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, পদ্মাসেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবার জন্য আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের তিনটি উপজেলায় হতদরিদ্রদের মধ্যে তিন লাখ হেলথ কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল ইসলাম, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রমুখ।

 

 

এর আগে মন্ত্রী কালিহাতীতে ৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন এবং বিকেলে কালিহাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা