বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া এলজিইডিতে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা

B Baria map mainআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি’র দুই প্রকৌশলী কর্মকর্তার ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এলজিইডি অফিসে পৌছলে দুই কর্মকর্তাকে মারধোর করার জন্যে অবস্থান করতে থাকা ঠিকাদাররা পালিয়ে যায়। নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীদের মধ্যে দ্বন্ধের জেরে এ ঘটনা ঘটে। এলজিইডি সুত্র জানায়- ঐদিন রাত সাড়ে ১০ টার দিকে ঠিকাদার নূরুল আমিনের নেতৃত্বে ৮/১০ জন ঠিকাদার অফিসে এসে মামুনকে খোজাখুজি করতে থাকে। তারা মামুনকে মারধোর করার জন্যে অফিসের দ্বিতীয় তলায় মামুনের কক্ষের সামনে অবস্থান নেয় । সহকারী প্রকৌশলী জুলফিকার হক চৌধুরীকেও তারা খোজাখুজি করে। বিষয়টি জানতে পেরে ঐসময় অফিসের চতুর্থ তলায় থাকা মামুন আতঙ্কিত হয়ে পড়েন। তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেন। এরপর পুলিশ সেখানে গেলে ঠিকাদাররা সটকে পড়ে। সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মামুন খান বলেন-কারা এসেছিলো জানিনা। তবে আমাকে দলবেধে তারা মারধোর করতে এসেছে বলে খবর পেয়ে আমি ওসিকে ফোন দেই। এ ঘটনায় আমি আতঙ্কিত হয়ে পড়ি। এখানে আমার সঙ্গে পরিবারও থাকে। এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মঈনুর রহমান বলেন- এলজিইডি অফিসে হৈ-হুল্লা হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ পৌছার আগেই ঠিকাদাররা পালিয়ে যায়।

উল্লেখ্য- ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হিসেবে খন্দকার মো: মাহবুব হোসেন যোগ দেয়ার পর পিয়ন থেকে শুরু করে অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। গত ৫ মাসে যা চরমে পৌছে। কাজকর্মে স্থবিরতা নেমে আসে গোটা জেলায়। অভিযোগ রয়েছে মাহবুব তার অধীনস্তদের গালাগাল করেন এবং ঠিকাদারদের নিয়ে বিভিন্ন প্রকৌশলীর বিরুদ্ধে দলভারী করেন। এই অবস্থায় সোমবার নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীর বদলীর আদেশ হয়। একারনে ক্ষিপ্ত হয়ে উঠেন নির্বাহী প্রকৌশলী ও তার অনুগত ঠিকাদাররা। মঙ্গলবার নির্বাহী প্রকৌশলীর অনুগত ঠিকাদাররাই ঐ দুই প্রকৌশলীর ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। খন্দকার মো: মাহবুব হোসেন গত বছরের ২৭ শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ৫ মাস পূর্ন হওয়ার আগেই তার বদলীর আদেশ হয়। তার স্থলে নতুন নির্বাহী প্রকৌশলী যোগ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান