,

দুই বিলিয়ন রিজার্ভ চুরির ঘটনা ভিত্তিহীন

99043709.9jnzVAiA.DhakaJan08134-400x266বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে আরো দুই বিলিয়ন রিজার্ভ চুরির ঘটনা পুরোপুরি ভিত্তিহীন।
বৃহস্পতিবার আমাদের সময় ডটকমে প্রকাশিত প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
শুভঙ্কার সাহা বলেন, বিষয়টি সত্য হলে আমাদের এখানে তথ্য থাকত এবং আমরা জানতে পারতাম।
তিনি বলেন, রিজার্ভের আপডেটে চুরি যাওয়া রিজার্ভের ঘটনা থাকত, কিন্তু রিজার্ভ চুরির যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।
এর আগে বৃহস্পতিবার সকালে ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির পর ফের আরো ২ বিলিয়ন ডলার রিজার্ভ চুরির গুঞ্জন ওঠে। মতিঝিল ব্যাংক পাড়া থেকে সচিবালয়ে এধরনের গুঞ্জন বৃহস্পতিবার ছিল টক অব দি ডে। রিজার্ভ থেকে আরো ২ বিলিয়ন ডলার ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংকে রাখা ছিল। ধারণা করা হচ্ছে ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংক থেকে গত ফেব্রুয়ারি মাসের কোন এক সময় হ্যাকাররা তা হ্যাক করে নিয়ে গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০১ মিলিয়ন ডলার হ্যাকাররা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জানার পরেও গোপন রাখার চেষ্টা করেন এবং গোপনে টাকা উদ্ধারের তৎপরতা চালায়। ১ মাস পর ফিলিপাইনের ‘ডেলি ইনকয়ার’ নামের একটি পত্রিকায় খবরটি প্রকাশিত হলে বাংলাদেশের গণমাধ্যম খবরটি প্রকাশ করে। তবে ২ বিলিয়ন অর্থ হ্যাকিং সম্পর্কে যে গুঞ্জন শোনা যাচ্ছে তার সত্যতা কোন সূত্র নিশ্চিত করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে