,

আজ সাকিবের কান্না ভেজা জন্মদিন

„yw„yস্পোর্টস ডেস্ক : ওই একটা বল এদিক ও দিক হলে আজ হয়ত বাংলাদেশে অন্য বসন্ত উৎসব হত। আজ হয়ত বিষন্নতার অন্য আখ্যান লেখা হত এ দেশে। ফিকে হয়ে যেত হোলির রঙের সবটুকুই। আর হয়ত, এ বারের জন্মদিনটাই জীবনের সেরা হয়ে যেত সাকিব আল হাসানের।
কিন্তু বাস্তবটা তো ‘যদি’ নির্ভর নয়। তাই অনেক লড়েও ওই একটা রানের জন্য এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়টা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। আর বড্ড বেরঙিন হয়ে গেল সাকিবের জন্মদিনটাও।
আজ ২৪ মার্চ সাকিবের ২৯ তম জন্মদিন। ইচ্ছা ছিল ২৩ তারিখে ডু অর ডাই ম্যাচে চিন্নস্বামীতে ভারতকে হারিয়ে ২৪ তারিখে জন্মদিনে জমিয়ে পার্টি করবেন। নিজে চেষ্টার ত্রুটি করেননি।ভারেতর বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে তুলেছে নিয়েছেন ১টি উইকেট। ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ।
কিন্তু শেষ রক্ষা হয়নি। তিন বলে দু’রানের সহজ লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি বাংলাদেশ।জিতে গেছে ভারত। জিতেছে ধোনির বরফ কঠিন মস্তিষ্ক। কাল হতে পারত নয়া কোনও মহাকাব্যের সূচনা। হয়নি। ওই এক বলের খেলায় শুরুর আগেই তার সমাপ্তি ঘটেছে। তাই এ বারের জন্মদিনটা কান্নাভেজাই থাকল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারেরল।-আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা