,

শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা মায়ের নামের হাসপাতালে

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বিকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে এই হাসপাতালে পৌঁছে অন্যদের মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।

1458745127-700x336

এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তাকে সেখানে স্বাগত জানান ওই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলাইমান, মেডিকেল ডিরেক্টর ড. আরিফ মাহমুদ এবং নার্সিং ডিরেক্টর নরি লিজা কামেন।বিশেষজ্ঞ চিকিৎসক ড. এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। গত ২ ফেব্রুয়ারিও কাশিমপুরের এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন শেখ হাসিনা। এ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য দেয়া হয়।

 

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, চক্ষু, নাক-কান-গলা, হৃদরোগসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার আধুনিক ব্যবস্থার জন্য এ হাসপাতাল ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ