বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী পুলিশদের পুরস্কার দেয়া হবে ৬ ক্যাটাগরিতে

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশে কর্মরত নারীদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। ক্যাটাগরিগুলো হল- বাংলাদেশ পুলিশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, এক্সেলেন্স ইন অ্যাক্ট, মেডেল অব কারেজ, কমিউনিটি সার্ভিস, পিসকিপিং মিশন স্পেশাল অনার অ্যাওয়ার্ড, এন্টারপ্রেনার উইমেন অর্গানাইজেশন অব্ দ্য ইয়ার। এ ছয় ক্যাটাগরিতে ৩৩ জন নারী পুলিশ সদস্যকে পুরস্কৃত করবে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স। প্রথমবারের মতো প্রদেয় এ পুরস্কারের নাম ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’। নারীদের পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, একটি সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা।

2016_03_23_22_53_42_5iK6NbD0PdEYrdqngWdBcDatWGGZWi_original

রাজধানীর পুলিশ হেড কোয়ার্টার্সে বুধবার এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের সভানেত্রী মিলি বিশ্বাস।মিলি বিশ্বাস বলেন, ‘নারী পুলিশদের জাতীয় ও আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি এবং তাদের অনুপ্রেরণা দিতে আইজিপি একেএম শহীদুল হক এ উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে সারা দেশে নারী পুলিশ সদস্যরা তাদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের বিবরণী জমা দিয়েছেন। আগামী ৩১ মার্চ তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। বাংলাদেশ পুলিশে বর্তমানে ৮ হাজার ৮২৪ জন নারী সদস্য কর্মরত আছেন।’

 

তিনি আরো বলেন, ‘নারী-পুরুষ নয়, মানুষ হিসেবে দেখলে চ্যালেঞ্জিং পেশায় আমাদের মেয়েদের অবস্থান আজ অত্যন্ত পরিষ্কার। পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্বদান, গোয়েন্দাবৃত্তি, ট্রাফিক নিয়ন্ত্রণ, মামলার তদন্তে পুরুষ সহকর্মীদের সঙ্গে সমানভাবে কাজ করছে নারী পুলিশ। আশা করছি এ পুরস্কার কর্মক্ষেত্রে নারী পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান