,

পল্লী চিকিৎসককে নিজ ফার্মেসিতে হত্যা

murderকুড়িগ্রাম প্রতিনিধি : এবার কুরিগ্রাম জেলার ভোকেশনাল মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এএসএম সায়েম (৩৫) নামে এক ফার্মেসি মালিককে হাত বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সায়েম মেডিকেল হল থেকে ফার্মেসি মালিক এএসএম সায়েম’র পিছনে হাত বাঁধা অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত সায়েম নাজিরা মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর থেকে তার ফার্মেসি বন্ধ থাকে এবং সে বাড়িতে যায়নি। পরে রাত সাড়ে ৯টার দিকে সায়েমের ছোট ভাই শিথিল এসে দোকান খুলে ভেতরে পিছনে হাত বাঁধা অবস্থায় ওপরে সিলিং ফ্যানের সাথে তার অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
সায়েমের পাশের ব্যবসায়ী জিতু জানায়, গত ৩ দিন ধরে তার দোকান বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সে দোকান চালু করে বুধবার দুপুর পর্যন্ত দোকান করার পর সে দোকান বন্ধ করে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত সায়েম তার বাড়িতে না যাওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তার ছোট ভাই এ্যাডভোকেট শিথিল এসে দোকান খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে গলায় রশি প্যাচানো নিহত সায়েমের পিছনে হাত বাঁধা ও হাঁটু মেঝেতে গেড়ে থাকায় অনেকের ধারণা তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, এটি হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকাণ্ডের পরপরই ফার্মেসি মালিক সায়েমের এরকম রহস্যজনক মৃত্যুতে সকলের মধ্যে আতংক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা