,

সুর পাল্টালেন গাভাস্কার!

mashrafee-gavaskerস্পোর্টস ডেস্ক : মাত্র দু`দিন আগের ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে বাংলাদেশের পরাজয়ে মাশরাফির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার। মাত্র এক ম্যাচে একটু বাজে অধিনায়কত্ব করার কারণে দলে মাশরাফির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

কিন্তু বুধবার ভারত-বাংলাদেশের ম্যাচের পর সুর পাল্টালেন সেই সুনিল গাভাস্কারই। ম্যাচের বিরতিতে মাশরাফির অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

ভারতের সঞ্জয় মাঞ্জেরেকার ও বাংলাদেশের আতহার আলী খানের সঙ্গে ম্যাচের প্রথম ইনিংস নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আজকে মাশরাফির অধিনায়কত্ব এক কথায় অসাধারণ ছিল। যেভাবে ফিল্ডিং সাজানো হয়েছে, যেভাবে বোলারদের ব্যবহার করা হয়েছে– প্রত্যেকটা ব্যাপারেই মুগ্ধ হয়েছি। এ সময় বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও প্রশংসা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা