,

মঠবাড়িয়ার ঘটনায় পুলিশের মামলা

Mathbariaপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের করা ওই মামলায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বুধবার পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার আলী খান বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলায় সরকারি কাজে বাধা, সরকারি কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় সরকারি সম্পত্তি রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়েছে।

গত মঙ্গলবার রাতে ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় এই পাঁচজন মারা যান। আহত হন ২০-২৫ জন। গতকাল বিকেলে লাশ বুঝে পাওয়ার পর সন্ধ্যায় তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন ২০-২৫ জন। আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িতেই এ ঘটনা ঘটেছে।

নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে গুলি ছুড়তে হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা