,

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন আশঙ্কা নেই : শিক্ষামন্ত্রী

nurul-islam-nahidনিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন আশঙ্কা নেই। বুধবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামি ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্বকালে একথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রশ্নপত্র ছাপানো, পরিবহন এবং পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে বলে উক্ত সভায় তিনি জানান। কোচিং সেন্টার, ফেইসবুক ও ফটোকপি মেশিন দোকান নজরদারিতে রাখা হবে উল্লেখ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষা খাতে সরকারের অর্জিত সাফল্য ম্লান করতে পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষাঙ্গন অশান্ত করার অপচেষ্টা চালায়।’

তিনি এই কুচক্রী মহলের ওপর কঠোর নজরদারি রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, বিভিন্ন অধিদপ্তর প্রধান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, সিআইডি, এসবি, ডিবি, বিটিআরসি এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা