,

আরো জোরদার করা হবে গৃহায়ন কর্তৃপক্ষের কাজ

 

 

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরো জোরদার এবং সম্প্রসারণ করা হবে।বুধবার রাজধানীর লালমাটিয়া নিউ কলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৪৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Mosharof_bg_640892531_0

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরো জোরদার এবং সম্প্রসারণ করা হবে। সবার জন্য আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে সারাদেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। এ প্রতিষ্ঠান ইতোমধ্যে সারাদেশে পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর-৯ নম্বর সেকশনে ১৬৮ একর জমির ওপর একটি স্যাটেলাইট শহর নির্মাণ করছে। এখানে ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরমধ্যে ৩০০ ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এগুলোর নির্মাণ কাজ আগামী দু’বছরের মধ্যে শেষ করা হবে। অবশিষ্ট ফ্ল্যাটগুলোর নির্মাণ কাজও ৫ বছরের মধ্যে শেষ করা হবে।

লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান উজ্জ্বল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা