,

বাংলাদেশের প্রয়োজন ১৪৭ রান জয়ের জন্য

 

 

 

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের সুপার টেনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি ভারতের অধিনায়ক ধোনিকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।টস হেরে ব্যাট করছে ভারত।

12042628_10156672150755471_1480681685539041362_n1458741638

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান। ব্যাট করছেন অশ্বিন ও ধোনি।

দলীয় ৪২ রানে মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা (১৮)। দলীয় ৪৫ রানের সময় সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান (২৩)। দলীয় ৯৫ রানের মাথায় শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হয়ে যান কোহলি। এরপর দলীয় ১১২ রানের মাথায় পর পর দুই বলে রায়না ও পান্ডেকে সাজঘরে ফেরান আল-আমিন।

দলীয় ১১৭ রানের মাথায় মাহমুদউল্লাহর বলে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন যুবরাজ।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আছে। সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকছেন তামিম ইকবাল। ভারত দলে আজ কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেনে যে দল নিয়ে মাঠে নেমেছিল সেই অপরিবর্তিত দল নিয়েই আজ খেলছে তারা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ