,

বাংলাদেশকে ১৪৭ রানের টার্গেট ভারতের (সরাসরি)

Untitled-1-copy27-400x265বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে সংগ্রহ করেছে ভারত।
টানা সাত ম্যাচ পর আজ ভারতের বিপক্ষে অবশেষে টস জিততে পেরেছেন মাশরাফি বিন মুর্তজা। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
প্রথম পাঁচ ওভারে বল করতে দেখা গেল বাংলাদেশের পাঁচজন বোলারকে। দ্রুতই ভারতের কয়েকটি উইকেট তুলে নেওয়ার পরিকল্পনাই হয়তো করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম পাঁচ ওভারে সেই পরিকল্পনায় সফল হতে না পারলেও ষষ্ঠ ওভারে বাংলাদেশকে কাক্সিক্ষত উইকেটটি এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৮ রান করে ফিরে গেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এরপর সাকিবের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেলেন আরেক ওপেনিং ব্যাটসম্যান শিকর ধাওয়ান। এরপর শুভাগত হোমের বলে ক্লিন বোল্ড হয়ে ব্যক্তিগত ২৪ রান করে ফিরে যান বিরাট কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম দুইটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফুড পয়জনিংয়ের কারণে মাঠে নামতে না পারলেও আজ ভারতের বিপক্ষে দলে আছেন তামিম ইকবাল। বাদ পড়েছেন সাকলাইন সজীব। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে ভারত।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান
ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, আশিস নেহরা

https://www.youtube.com/watch?v=svdB7oXRYTU

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা