,

সব ব্যাংককে সতর্ক হতে বললেন গভর্নর

 
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগ ও তহবিল ব্যবস্থাপনায় কর্মরতদের পাসপোর্টের কপি ও পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। এছাড়া সব ব্যাংককে সার্বিক বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

banglade-bank-special

আজ বুধবার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন। নতুন গভর্নরকে শুভেচ্ছা জানাতে ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকে এসেছিলেন।

সাক্ষাৎ শেষে বিএবি এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, গভর্নর ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন। যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে জেনে-বুঝে ও খোঁজ খবর নেয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি এবং সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা কোনো না কোনোভাবে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার কথা বললেন সদ্য দায়িত্ব নেয়া গভর্নর ফজলে কবির।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা