,

১৩ জনের ফাঁসি হত্যা মামলায়

 

 

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলা শহর মাইজদীর মোবাইল ফেয়ারের স্বত্বাধিকারী ফিরোজ কবির মিরণ ও তার কর্মচারী সুমন পাল হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এএনএম মোরশেদ খান।
বুধবার বিকেল ৫টায় এ রায় দেওয়া হয়।ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- কামরুল হাসান, মোফাজ্জল হোসেন, কামাল হোসেন, মো. রাশেদ, জাফর হোসেন, সামছুদ্দিন, আলী আকবর, সাহাব উদ্দিন, আবু ইউছুফ, নাছির উদ্দিন, তোফাজ্জল হোসেনসহ ১৩ জন।

 

hanging141458735992

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি মোবাইল ফেয়ারের স্বত্বাধিকারী ফিরোজ কবির মিরণ, তার ছোট ভাই সামছুল কবির রুবেল ও তাদের কর্মচারী সুমন পাল দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাত প্রায় সাড়ে ১০টার সময় মাইজদী নাপিতের পুল এলাকায় একটি বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে দিয়ে অপহরণ করে নিয়ে যায়। পথিমধ্যে অপহৃতরা গাড়ির ভেতরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অপহরণকারীরা ছুুরিকাঘাত করে দোকানের মালামাল ও বিক্রীত টাকা নিয়ে তাদেরকে সড়কের পাশে ফেলে দেয়। এতে ফিরোজ কবির মিরণ ও সুমন পাল নিহত হন। আহত সামছুল কবির রুবেল দীর্ঘ ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়ে সুস্থ হন।

 

এ ঘটনায় নিহত মিরণের বাবা আবু বকর ছিদ্দিক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন।
মামলার সাক্ষ্য গ্রহণ শেষে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এএনএম মোরশেদ খান বুধবার বিকেলে এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা