,

স্থায়ীভাবে বন্ধ শ্যালা নদীতে নৌযান চলাচল

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘মংলায় সুন্দরবনের শ্যালা নদীতে আর কোনো নৌযান চলতে দেওয়া হবে না। এ পথে কার্গো জাহাজ চলচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার সচিবালয়ে নৌমন্ত্রণালয়ের সভাকক্ষে চার নদীর নাব্যতা ও স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

 

4hgw0pk31458724244

তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে একটি কয়লাবাহী জাহাজ ডুবে যাওয়ায় শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। এখন থেকে ১২ ফুটের বেশি গভীরতার জাহাজ আন্ডার লোড (পণ্য কমিয়ে বহন) করে শ্যালা নদীর বিকল্প ‘মংলা-ঘষিয়াখালী’ চ্যানেল দিয়ে চলাচল করতে হবে।’ শ্যালা নদীতে একটি ট্যাঙ্কার ও সাম্প্রতিক কয়লাবাহী জাহাজ দুর্ঘটনার কারণে পরিবেশগত হুমকি দেখা দিয়েছে।’

 

শাজাহান খান বলেন, ‘কিছু পণ্যবাহী কার্গো সেখানে আটকে আছে। সেগুলো শ্যালা নদী দিয়ে দ্রুত পার করে দেওয়া হবে। এরপর আরো কোনো জাহাজ এই পথে চলাচল করতে দেওয়া হবে না। কোস্টগার্ডকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এম মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।২০১৪ সালের ৯ ডিসেম্বর বাগেরহাটের সুন্দরবনে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টার-৭ ডুবে যায়। সাউদার্ন তিন লাখ ৫৭ হাজার লিটার ফার্নেস ওয়েল বহন করছিলো। ডুবে যাওয়া জাহাজের তেল ছড়িয়ে পড়ে নদীতে।

 

এর একদিন পরই একই নৌ পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। পরে জাহাজ চলাচল শিথিল করা হলে এর সুযোগ নিয়ে ওই চ্যানেলে সব ধরনের নৌযান চলাচল করছিল। একপর্যায়ে গত শনিবার সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে ‘এম ভি সি হর্স-১’ নামের একটি কয়লাবাহী জাহাজ ডুবে যায়। এ ঘটনার পর থেকেই শ্যালা নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধের জোরালো দাবি জানায় পরিবেশবাদী সংগঠনগুলো। তারা অভিযোগ করে
কার্গো জাহাজ শ্যালা নদীতে চলাচলের কারণে সুন্দরবনের জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
অবশেষে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে টাস্কফোর্সের সভায় শ্যালা নদীতে সবধরণের নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে