,

ব্রাসেলসের আত্মঘাতী জঙ্গিরা দুই ভাই! চিহ্নিত হল তৃতীয় জঙ্গিও

 
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে যে দুই জঙ্গি, তারা দুই ভাই। তদন্তে নেমে জানাল বেলজিয়ামের প্রশাসন। কালো পোশাক পরা যে দু’জনকে সিসিটিভি ফুটেজ দেখে আত্মঘাতী জঙ্গি হিসেবে শনাক্ত করা হয়েছে, সেই দুই ভাইই দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে। তৃতীয় সন্দেহভাজনকেও শনাক্ত করেছে বেলজিয়ামের পুলিশ। তার নাম নাজিম লাছরাউয়ি।

image (1)
ব্রাসেলসের বিমানবন্দরে মঙ্গলবার তিনটি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। তৃতীয় জন বিস্ফোরণ ঘটাতে পারেনি। বিস্ফোরণের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জঙ্গিদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছিল ব্রাসেলসের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। যে জঙ্গি বিস্ফোরণ ঘটাতে না পেরে পালিয়ে গিয়েছিল বলে পুলিশের দাবি, তার নাম নাজিম লাছরাউয়ি। ব্রাসেলসের অ্যাডারলেশ্ট ডিস্ট্রিক্ট থেকে এক যুবককে বুধবার গ্রেফতার করে পুলিশ।

 

 

 

বেলজিয়ামের সংবাদমাধ্যম প্রথমে জানায়, সে-ই তৃতীয় জঙ্গি নাজিম। পরে অবশ্য জানানো হয়, নাজিম ধরা পড়েনি। কালো পোশাক পরা যে দু’জনকে আত্মঘাতী জঙ্গি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদেরকে পুলিশ চিনত। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দুই ভাইয়ের নাম খালিদ এল-বাকরাউয়ি এবং ব্রাহিম এল-বাকরাউয়ি। ব্রাসেলসের মোলেনবিক এলাকায় থাকত এই দুই যুবক। ওই অঞ্চলে সংখ্যালঘু জনসংখ্যা বেশি। মোলেনবিক এলাকার অনেক যুবকই বেলজিয়াম ছেড়ে সিরিয়া চলে গিয়েছিল আইএস-এর হয়ে যুদ্ধ করতে। স্থানীয় প্রশাসন ওই অঞ্চলে অপরাধমূলক কাজকর্মের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে ছিল দীর্ঘ দিন ধরেই। জঙ্গিরা যে মোলেনবিক এলাকাতে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, সে আভাসও পাওয়া গিয়েছিল। তাও হামলা রোখা গেল না।

 
বেলজিয়ামের পুলিশ জানিয়েছে, খালিদ এল-বাকরাউয়ি আগেও অপরাধমূলক কাজে জড়িয়েছে। তাই পুলিশের খাতায় তার নাম ছিলই। দুই ভাইয়ের উপরেই পুলিশ এবং গোয়েন্দাদের নজর ছিল। তারাই ব্রাসেলস বিমানবন্দরে মঙ্গলবার বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে। হতাহত করেছে আরও অনককে। তৃতীয় জঙ্গি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে, পুলিশ এবং গোয়েন্দারা তার খোঁজে ব্রাসেলসের বিভিন্ন এলাকায় এখন তল্লাশি চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা