,

নামাজরত অবস্থায় মোবাইলের রিংটোন বেজে উঠলে করণীয়

Namaj-400x252সব সময় আমাদের পকেটে মোবাইল ফোন থাকেই। ভুলবশত আমরা ফোনের রিংটোন বন্ধ না করেই নামাজ শুরু করি। তাই অনেক সময় নামাজের মধ্যেই মোবাইল ফোনের রিংটোন বেজে ওঠে। এতে সবাই বিরক্ত হয় এবং নামাজে বিঘ্ন ঘটে। নামাজের মধ্যে যদি রিংটোন বেজে ওঠে আর সাথে সাথে তা বন্ধ করা হয় তাহলে নামাজের হুকুম কী হবে?
উত্তর: ১. মোবাইলের দিকে না তাকিয়ে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করে দিলে নামাজ ফাসেদ (নষ্ট) হবে না। সেটা পকেটের উপর থেকে বন্ধ করা হোক বা ভেতরে হাত দিয়ে বন্ধ করা হোক। নামাজরত অবস্থায় মোবাইলের রিংটোন বেজে উঠলে তা বন্ধ করার এটাই সবচেয়ে ভালো উপায়।
পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলে, এক হাত দিয়ে বন্ধ করলেও নামাজ ভেঙ্গে যাবে। কারণ এ অবস্থায় কোনো আগন্তুক তাকে দেখলে সে নামাজরত নেই বলেই প্রবল ধারণা করবে।
বুক পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলেও নামাজ ভেঙ্গে যাবে।
ফোল্ডিং সেটও না দেখে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করে দিলে নামাজ ভাঙ্গবে না। কিন্তু যদি দুই হাত ব্যবহার করে কিংবা দেখে দেখে বন্ধ করে তবে নামাজ ভেঙ্গে যাবে। তেমনিভাবে এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাসবীহ পরিমাণ সময় ব্যয় হয়ে যায় তবুও নামাজ ফাসেদ হয়ে যাবে।-(ফাতাওয়া হিন্দিয়া ১/১০৫; রদ্দুল মুহতার ১/৬২৪, ৬২৫)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা