,

ডাক্তার এক্সরে রিপোর্ট দেখলেন,ভাঙ্গন দেখলেননা

B Baria map mainআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : সৌরভের হাত ভেঙ্গেছে ঠিকই। এক্সরে রিপোর্টেও স্পষ্ট ভাঙ্গনের ছাপ । নবীনগর উপজেলা সদরের মা নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছিলো সৌরভ প্রসাদ চক্রবর্ত্তী (৯) কে। ঐ হাসপাতালের চিকিৎসক এম এ রশিদ হাড় ভাঙ্গেনি জানিয়ে ওষুধ লিখে বাড়ি পাঠিয়ে দেন সৌরভকে। এক্সরে রিপোর্ট দেখেই বলেন তিনি একথা। পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

সৌরভের পিতা নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যমল জানান- সৌরভ খেলতে গিয়ে সোমবার ডান হাতে আঘাত পায়। এরপর তাকে স্থানীয় মা নামের প্রাইভেট হাসপাতাল চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করার পর ওই হাসপাতালের চিকিৎসক এম এ রশিদ
জানান তার হাত ভাঙ্গেনি। এরপর ঔষুধ লিখে দেন । ঐদিন রাতে সৌরভের হাতে প্রচন্ড ব্যাথা ও হাত ফুলে গেলে পরদিন মঙ্গলবার তাকে সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐ হাসপাতালের মেডিকেল অফিসার সায়েমুল হুদা এক্সরে রিপোট দেখে হাত ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে শিশুটির আঘাত প্রাপ্তস্থান ফুলে যাওয়ায় চিকিৎসকরা তার হাতে প্লাষ্টার করতে পারছেননা। এ ব্যাপারে শ্যামা প্রসাদ চক্রবর্তী এই হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনাটি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। উল্লেখ্য নবীনগরে নিয়মনীতি উপেক্ষা করে ব্যঙের ছাতার মত গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল। আর এই হাসপাতাল গুলিতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। ভুল চিকিৎসার শিকার হয়ে জীবনও দিতে হচ্ছে কাউকে কাউকে। এনেস্থেসিয়া ও গাইনী বিশেষজ্ঞ ছাড়াই চলছে সিজারিয়ান অপারেশন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা