বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু ধর্ষণ-হত্যা : কুমিল্লায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

2016_03_23_15_39_27_oohULzvIiuEGyKDze9NxkWLYzUpKXu_originalকুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে কুমিল্লার বিশ্বরোড মোড়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এই বিক্ষোভে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরে ৭২ ঘণ্টার মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয় পুলিশ। এর ভিত্তিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নীলাম্বরী রাকা জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে কুমিল্লার বিশ্বরোড মোড়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। এতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিয়েছে। পরে কুমিল্লা কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় নিয়েছেন।’

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল আমিন বলেন, ‘তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বুধবার বিকেলে কুমিল্লার চান্দিনায় অবরোধ কর্মসূচি রয়েছে। এ ছাড়া সারা দেশে এই আন্দোলন চলছে। আমরা তনু হত্যার বিচার চাই।’

উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান