ইউপিতে ভোট পড়েছে ৬০ শতাংশ
নিউজ ডেস্ক : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। প্রথমবারের দলীয় প্রতীকের এ ভোটে আওয়ামী লীগ পেয়েছে প্রায় ৩৩ শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা ১৪ শতাংশ। তৃতীয় অবস্থানে বিএনপি পেয়েছে ১০ শতাংশ। মঙ্গলবার ভোট হওয়া সাড়ে ছয়শ’ চেয়ারম্যান পদের মধ্যে পাঁচশ’ ইউপির ফল পর্যােলোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭১২ ইউপিতে মঙ্গলবার ভোট হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জন নির্বাচিত হওয়ায় বাকি ইউপির চেয়ারম্যান পদে ব্যালটে ভোট হয়।
বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, প্রায় ৫শ’ ইউপির মধ্যে ৫৯ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে। এসব ইউপিতে মোট ভোটার রয়েছে ১ কোটি ৪ লাখ ৭১ হাজার ৮৬৩ জন; এরমধে ভোট পড়েছে ৬২ লাখ ৪১ হাজার ৪৯৫টি।
সব ইউপির তথ্য পেলেও মোট ভোট পড়ার হার ৬০ শতাংশ বা তার সামান্য কমবেশি হওয়ার সম্ভাবনা রয়েছে” বলেন উপসচিব পর্যা২য়ের একজন কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানান, ৪৮৭ ইউপিতে আওয়ামী লীগ পেয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৬১৯ ভোট, যা মোট ভোটারের ৩২ দশমিক ৫৪ শতাংশ।এর মধ্যে নৌকা প্রতীক জয় পেয়েছে ৩৬৭টিতে।বিএনপি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ, ভোটারের হিসাবে তা ১০ লাখ ৩৫ হাজার ৬৪ টি। এরমধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩২ টি ইউপিতে জয়।
এসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৭৪ জন বিজয়ী হলেও মোট ভোট পেয়েছে ১৪ লাখ ৪৪ হাজার ৭৮১টি। যা মোট ভোটারের ১৩ দশমিক ৮২ শতাংশ। এতে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি পেয়েছে মাত্র দশমিক ৬২ শতাংশ। এবার ১৪টি দল অংশ নিলেও জাতীয় পার্টি-জেপি, জাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীরা।জয়ের মুখ দেখেছে।
ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদও দিন শেষে বলেছিলেন, “আনন্দমুখর পরিবেশে ভোট হওয়ায় উপস্থিতির হারও বেশ ভালো হবে।”
বুধবার ইসির নির্বাচন সমন্বয় শাখার একজন কর্মকর্তা জানান, অধিকাংশ ইউপি’র চেয়ারম্যান পদের প্রাথমিক ফলাফলের তথ্যে প্রায় ৬০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে আনুষ্ঠানিকভাবে বিকালে বিস্তারিত জানানো হতে পারে।আরো পাঁচ ধাপে ইউপি ভোট রয়েছে এবার।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে পৌরসভায় ভোট পড়ে ৭৪ শতাংশ। এরমধ্যে আওয়ামী লীগ ৫২ শতাংশ ও বিএনপি ২৮ শতাংশ ভোট পায়।











