,

আদনান সামীর নৈশভোজে রুনা লায়লা

11বিনোদন ডেস্ক : পাকিস্তানি গায়ক আদনান সামি এখনও ভারতেরও নাগরিক। তিনি থাকেন মুম্বাইয়ে। সেখানে গিয়েছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা। দুই দেশের দুই গানের মানুষ একসঙ্গে জমিয়ে আড্ডা দিলেন।
আদনান সামির বাড়িতে নৈশভোজও করেন রুনা। ফেসবুকে তিনি এ খবর জানিয়ে লিখেছেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী আদনান সামি জি ও তার সুন্দরী স্ত্রী রয়া জির সঙ্গে রাতের খাবার খেয়েছি। তাদের ঘরটা খুব সুন্দর। সব সাজানো, গোছানো। চারপাশে অভিজাত আর মার্জিত ব্যাপার বোঝা যায় অনায়াসে।’
ভারতের মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন রুনা। এর ফাঁকে আদনান সামির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার আগে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বাড়িতেও নৈশভোজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। এরপর বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গেও দেখা হয়েছে তার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা