,

মার্কিন ভ্রমণ সতর্কতায় গোটা ইউরোপে সন্ত্রাসী হামলার আশংকা

markinআন্তর্জাতিক ডেস্ক : গোটা ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাসী হামলা হতে পারে উল্লেখ করে আমেরিকার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠীগুলো অচিরেই গোটা ইউরোপে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ওই হুঁশিয়ারিতে উল্লেখ করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, পর্যটন কেন্দ্র, রেস্তোরা এবং পরিবহন ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই ভ্রমণ সতর্কতার মেয়াদ আগামী ২০ জুন পর্যন্ত বলবত থাকবে বলেও জানানো হয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ ভ্রমণ সতর্কতা জারি করল আমেরিকা। গতকালের আলাদা দুই হামলায় ৩৪ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসব হামলার দায় স্বীকার করেছে। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা