,

বাংলাদেশকে ছোট করে দেখছেন না রেডন্যাপ

e15437187d05f4052b2490b7a1be2873-22স্পোর্টস ডেস্ক : এই তো কিছুদিন আগেই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) কোচ। এর আগে অনেক দিনই সামলেছেন টটেনহাম হটসপারের ডাগ আউটের দায়িত্ব। পোর্টসমাউথ, সাউদাম্পটন, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, বোর্নমাউথের মতো ইংলিশ ক্লাবগুলো তাঁর অধীনে খেলেছে দীর্ঘদিন। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের উত্থান তাঁর হাত ধরেই। ৬৯ বছর বয়সী কোচ সেই হ্যারি রেডন্যাপের জর্ডানের সামনে আগামীকাল দাঁড়াচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইপর্বে রেডন্যাপের অভিজ্ঞতার ছোঁয়া পেয়ে এই মুহূর্তে ধন্য জর্ডান। কাল আম্মানে বাংলাদেশের বিপক্ষে সেটাই কাজে লাগাতে চায় দলটি। ক্লাব কোচিংয়ে ঋদ্ধ রেডন্যাপও প্রস্তুত প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের বিপক্ষে তাঁর নিজের দল জর্ডানকে মাঠে নামানোর কৌশল হাতে নিয়ে।
গত সেপ্টেম্বরে ঢাকার প্রথম লেগে এই বাংলাদেশকে জর্ডান হারিয়েছিল ৪-০ গোলে। তবে পেশাদার রেডন্যাপ অতীত ইতিহাসের সঙ্গে খুব একটা পরিচিত নন। ফিফা র‍্যাঙ্কিংও আনতে চান না আমলে। জর্ডানের তুলনায় প্রতিপক্ষ হিসেবে যত দুর্বলই হোক বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছেন না তিনি, ‘বাংলাদেশকে খাটো করে দেখার কোনোই সুযোগ নেই। মূল কথা হলো বাংলাদেশকে হারিয়েই আমাদের পরবর্তী কর্মপন্থা ভাবতে হবে।’
সদ্যই জর্ডানের দায়িত্ব নিয়েছেন রেডন্যাপ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাঁর দায়িত্ব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জর্ডানের ম্যাচ দুটোয় জয় তুলে নেওয়া। এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপ দ্বিতীয়স্থানে আছে জর্ডান। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুটো ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
রেডন্যাপ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি যতটা গুরুত্বের, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও তা-ই। দুই ম্যাচেই কৌশল প্রয়োগে একই দৃষ্টিভঙ্গি থাকবে আমার।’ সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে