,

ট্রেজারি কর্মকর্তাদের পাসপোর্ট সংরক্ষণের নির্দেশ গভর্নরের

bb_governor_fajle_kabir_7754নিউজ ডেস্ক : ব্যাংকিং খাতের ঝুঁকি এড়াতে বেসরকারি ব্যাংকগুলোর বৈদেশিক লেনদেন (ট্রেজারি) কর্মকর্তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির।

বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠনের (বিএবি) নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকের পর বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের জানান, ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের দিকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন গভর্নর।

এছাড়া এসব কর্মকর্তাদের নিয়োগ দেয়ার সময় পাসপোর্টসহ অন্য সব কিছু যাচাই-বাছাই করে তা সংরক্ষণেরও পরামর্শ দিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘এটিএম বুথের অর্থ পুরোপুরি নিরাপদ এ কথা বলা যাবে না। তবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি।’

‘ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ কারণে সবাই সজাগ থাকবে। রিজার্ভ থেকে শুধু ৮০০ কোটি টাকা চুরি নয়, আমাদের আরও অনেক টাকা চলে যেতে পারতো’ যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা