,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার

3333ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় মাদক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে দুই উপজেলাে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে মাদক উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, ভোরে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল স্থানীয় তিতাস নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৫৭ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ সময় মাদক বহনকারী নৌকাটিকেও জব্দ করা হয়।
অপরদিকে পৃথক একটি অভিযানে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকা থেকে ৩ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয় শ্যামনগর সীমান্ত ফাঁড়ি বিজিবি জওয়ানরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা