,

নিখোঁজের এক সপ্তাহ পর সাইবার ক্রাইম বিশেষজ্ঞ উদ্ধার

tanver-hasan-johaনিউজ ডেস্ক : অবশেষে সন্ধান মিললো সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভার হাসান জোহার। নিখোঁজের এক সপ্তাহ পরে মঙ্গলবার রাত একটার দিকে একটি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে জোহাকে কলাবাগানের লেক সার্কাস এলাকার বশিরউদ্দিন রোডের ১৮/৩ নম্বর বাড়িতে পৌঁছে দেয়া হয়।

জোহার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে তার চাচা মাহবুব আলম জানিয়েছেন, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকা থেকে জোহাকে খুঁজে পায়।

তবে আইনশৃঙ্খলবা বাহিনীর কারা তাকে খুঁজে পেয়েছে সে বিষয়টি তিনি নির্দিষ্ট করে না জানিয়ে বলেন, জোহাকে রাত একটার দিকে বাসায় পৌঁছে দেয়ার পর এখন পর্যন্ত সে সুস্থ আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোহার পরিবারকে জানিয়েছে, মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকায় জোহাকে ঘোরাফেরা করতে দেখেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী তারা তাকে শনাক্ত করে। এরপর তাকে একটি গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ শাখার ৮১ মিলিয়ন ডলার লোপাটের ঘটনায় তানভীর হাসান জোহার গণমাধ্যমের কাছে এই ঘটনার পিছনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছে বলে মন্তব্য করেন। গত বুধবার রাতে একটার দিকে ক্যান্টনমেন্ট থানা এলাকার কচুক্ষেত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে সিএনজিতে জোর করে উঠিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় জোহার স্ত্রী ডাক্তার কামরুন্নাহার রাজধানীর বেশ কয়েকটি জিডি করার জন্য উপস্থিত হলেও জিপি নেয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারাও তাকে খুঁজছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা