বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের খোসা দিয়ে কীভাবে ত্বকের যত্ন করবেন?

photo-1458705518লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন ডিম খেলে স্বাস্থ্যের বহু উপকার। কিন্তু আপনি কি জানেন, যে ডিমের খোসা ফেলে দিচ্ছেন, সেটি আপনার ত্বকের জন্য কতটা উপকারী? শুনলে অবাক হবেন, এই উপাদান ত্বককে সুস্থ রাখতে বেশ কার্যকর। বোল্ডস্কাই ওয়েবসাইটে পাওয়া গেল ডিমের খোসার বিশেষ গুণাগুণের খবর।

তারুণ্য ধরে রাখে

এক টেবিল চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ গুড় ও একটি ডিমের খোসা গুঁড়া করে একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বয়সের ছাপ কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

কালচে ভাব দূর করে

একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ সহজেই দূর করবে।

ত্বকের সংক্রমণ দূর করে

ডিমের খোসা ভালো করে গুঁড়া করে নিন। এবার এক কাপ আপেল সিডার ভিনেগারের মধ্যে এই গুঁড়া কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই প্যাক পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের সংক্রমণ জাতীয় সমস্যার দ্রুত সমাধান হবে।

ত্বক পরিষ্কার করে

তিন টেবিল চামচ ডিমের খোসার গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার ও দাগহীন হবে।

বলিরেখা দূর করে

এক টেবিল চামচ চিনির সঙ্গে ডিমের সাদা অংশ ও ডিমের খোসার গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এতে সহজেই ত্বকের বলিরেখা দূর হবে।

ত্বক নরম করে

অ্যালোভেরার রসের সঙ্গে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং মরা কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান