,

আবারো নিজের রূপে ফিরবে বাংলাদেশ : মুশফিক

mushfik20160323051437স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় না পেলেও প্রতিপক্ষের সামনে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। কখনও ব্যাট হাতে, কখনও বল হাতে জ্বলে উঠছে টাইগাররা। তাইতো বিশ্বের সামনে বাংলাদেশ এখন এক অন্যতম ক্রিকেট পরাশক্তি।

তবে দলের এমন সব ধারাবাহিকতায় ছন্দপতন হয়েছে কয়েকজন খেলোয়াড়ের। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। ব্যাট হাতে বাংলাদেশের অনেক ম্যাচে সাফল্য এনে দিলেও এবারের বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি তিনি। তারপরও পরবর্তী ম্যাচগুলোতে স্বরুপে ফেরার প্রত্যয় তার। এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, দলকে যারা দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এখন হয়তো সময়টা ভালো যাচ্ছেনা … কিন্তু বাংলাদেশ আবার নিজের রুপে ফিরে আসবেই। চলো বাংলাদেশ! দোয়া করবেন আজকের ম্যাচের জন্য।

উল্লেখ্য, নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের মোকাবেলা করবে মাশরাফি-সাকিবরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে