,

তসলিমার প্রশ্ন, হিজাবও কি যৌন ইচ্ছে জাগায়?

2016_03_23_11_57_42_FGuDZr1NR3tJOMe6rnrSoukzYsqe0q_originalকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ‘হিজাব’কে তুলোধুনো করছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।

রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তনুর লাশ। তাকে নির্মমভাবে ধর্ষণ করার পর গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নাট্যকর্মী সোহাগী জাহান তনু পর্দানশীন ছিলেন। তিনি মাথায় হিজাব পরতেন। তনুর হিজাব পরিহিত ছবি শেয়ার করে গণমাধ্যমগুলোতে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি শেয়ার করা হয়। এ ছাড়া দেশব্যাপী তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে।

বুধবার (২৩ মার্চ) তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে নাকি খুব সুরক্ষিত এলাকায় একটা হিজাবি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে? মেয়েদের চুল ঢেকে রাখতে বলা হয় ইসলামে, কারণ চুল দেখলে না কি পুরুষের যৌন ইচ্ছে জাগে। তো, চুল তো সেই মেয়ে ডবল কাপড় দিয়ে ঢেকে রাখতো, সামান্য একটি চুলও কারও দেখার সুযোগ ছিল না। তাহলে কী কারণে পুরুষের যৌন ইচ্ছে জাগলো হিজাবি মেয়েটাকে দেখে? না কি আজকাল হিজাবই যৌন ইচ্ছে জাগায়?’

তসলিমা বলেন, ‘আমার তো মনে হয় হিজাবই জাগায়। হিজাব ভীষণরকম সেক্সি হয়ে উঠছে দিন দিন।’

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘যৌন ইচ্ছে জাগানো খারাপ নয়। তবে আশংকা হচ্ছে হিজাব এতই মেয়েদের যৌনবস্তু বানিয়ে ফেলছে, এতই যৌনবস্তু, এতই, যে, পুরুষের এখন যৌন ইচ্ছের বদলে হিজাব দেখে ধর্ষণেচ্ছা জাগছে।’

ধর্ষণ ও হত্যার শিকার তনু কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেজো। পারিবারিক অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে