বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগের জয়

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তবে বরকামতা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের মৃত্যুর কারনে ওই ইউনিয়নে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

debidwer union parishad election pic copy
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, উপজেলার বড়শালঘর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ঝারু (নৌকা প্রতীক) ৮৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ ইউনুছ মিয়া মাস্টার (আনারস) ৯১৫ ভোট পেয়েছেন।
ইউছুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী (নৌকা) ৮০০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ নাছির সরকার (ধানের শীষ) পেয়েছেন ১০৭৮ ভোট।

 
রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুল হাসান (নৌকা) ৫৯০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩২৪১ ভোট পেয়েছেন।
সুবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তাহের সরকার (আনারস) ৫০৬৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী

 

মনোনীত প্রার্থী গোলাম সারোয়ার মুকুল ভুইয়া (চশমা) ২২২০ ভোট ও এম.এ রশিদ (নৌকা) পেয়েছেন ২১৬৫ ভোট।
ফতেহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার এম.এ ছালাম (নৌকা) ৯৯৩১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আলেক মিয়া পেয়েছেন ৩৪৬১ ভোট পেয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদ হাসান (ধানের শীষ) ৩৪৫৮ ভোট পেয়েছেন।
এলাহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সরকার (নৌকা) ১০১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিএনপি’র প্রার্থী কাজী মাসুদ হাসান (ধানের শীষ) পেয়েছেন ৪২১৭ ভোট পেয়েছেন। তবে তিনি মঙ্গলবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।

 
জাফরগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ সোহরাব হোসেন (নৌকা) ৬৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৬৬৫ ভোট পেয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ২৯৩৯ ভোট।
রাজামেহার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা) ৮৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম তাজু (ধানের শীষ) পেয়েছেন ৩৮২৩ ভোট। তবে তিনি মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।

 
ভানী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুজ্জামান ভূইয়া মুকুল (নৌকা) ৫৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম.এ হান্নান (আনারস) ২৫৮৫ ভোট পেয়েছেন।
ধামতী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ময়নাল হোসেন (নৌকা) ১০২৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (ধানের শীষ) ১৩৭০ ভোট পেয়েছেন। তবে তিনি গত এক সপ্তাহ আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

 
সুলতানপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (নৌকা) ৬৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জসিম উদ্দিন (আনারস) ৫০০৩ পেয়েছেন।
মোহনপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (ধানের শীষ) ৫০২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম (নৌকা) ৪৭৫৫ ভোট পেয়েছেন। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুদ হাসান মঙ্গল বার দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

 
অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানএর কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ও অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ফুলতলী এলাকায় এক সংবাদ সম্মেলন করে কাজী মাসুদ নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
উল্লেখ্য ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন এবং ১৩ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১০৪ জন ও সাধারন সদস্য পদে ৩৭৭ জন প্রার্থী নির্বাচন করেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বদ্ধিতায় বিজয়ী হয়েছে এক নারী সদস্যসহ ৮ জন।