বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার আশংকা বিশেষজ্ঞদের পানির স্তর নিচে নামায়

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পানির স্তর অপেক্ষাকৃত অনেক নিচে নেমে যাওয়ার কারণে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন বিশেষজ্ঞদেরা। তারা বলছেন, দেশের কল-কারখানার মধ্যে যে ৩০ শতাংশ নিয়মের আওতায় আছে তা মূলত প্রশাসনকে দেখানোর জন্যই। যেটিকে একটি বড় ধরণের হুমকি হিসেবেই মনে করেন তারা।

water-crisis-lrg20160322134824

মঙ্গলবার ‘বিশ্ব পানি দিবস ২০১৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ আশংকা প্রকাশ করেন বক্তারা।

 

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘অটার রিসোর্স ম্যানেজম্যান্ট’ বিভাগের শিক্ষক ড. তানভির আহম্মদ, মৃত্তিকা, পানি পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. দিদার-উল আলম, অধ্যাপক সহিদ আখতার হুসাইন খান প্রমুখ।

 

 

বক্তারা বলেন, ভবিষ্যতে বিশ্বব্যাপী পানি সংকটের যে আশংকা করা হচ্ছে তা নিয়ে এখনই ভাবা উচিত। কয়েক বছর পর বিশুদ্ধ পানি পাওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।তারা বলেন, ঢাকার সায়দাবাদের ধলপুরে যেখানে ওয়াসা স্থাপন করা হয়েছে এটা অনেক পলিয়েশন একটা জায়গা। এখানে আমাদের পরিকল্পনায় অনেক ভুল আছে। এছাড়াও, সেখানকার জায়গাটা তুলনামূলক ভাবে অনেক নিচু জায়গা। এর ফলে সেখানে পানি শোধন করতে গেলে পানির সাথে অনেক বালু চলে আসে। এতে করে পানি শোধনা কাজের অনেক সমস্যা হয়। ফলে ঢাকার সাধারণ মানুষের পানি সমস্যা বেড়েই চলছে। তারা পাচ্ছে না বিশুদ্ধ পানি।আলোচনা সভায় আলোচকবৃন্দ দেশের পানির ব্যবস্থাপনা আরো উন্নত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান