,

‘আর্দশ নগর’ হবে সাততলা বস্তি

 
নিজস্ব প্রতিবেদক : সাততলা বস্তি এখন থেকে ‘আদর্শ নগর’ নামে পরিচিত হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকা শহরের বস্তিবাসীরা ওয়াসার পানির বিল ৯৫ ভাগ পরিশোধ করেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে এই বস্তিবাসীদের পুর্নবাসন করা হবে।’মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর মহাখালী আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

2016_03_22_21_40_42_9RMsh765ACLxeFVKEOo4UzLnNFOf7r_original

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড, ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন এবং ওয়াটার এইড এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা ছাড়াও কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং স্যানিটেশনের ওপর পুরস্কার বিতরণ।‘বস্তিবাসী’ না বলে তাদেরকে সাধারণ জনগণ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে মেয়র আনিসুল সাততলা বস্তির নাম পরিবর্তন করে এর নাম ঘোষণা করেন ‘আর্দশ নগর’। তিনি এই এলাকার সবাইকে আগামী ২ বছর ওই নাম চর্চার পরামর্শ দেন।

 

 

এসময় এনজিওগুলোর উদ্দেশ্যে মেয়র বলেন, ‘বস্তিবাসীদের পুর্নবাসন বিষয়ে বিকল্প কী করা যায়- তা চিহ্নিত করতে হবে। এ বিষয়ে আইনানুযায়ী যতটুকু সম্ভব সেটুকু করা হবে। দরকার হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে।’উত্তর সিটির ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

 

 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর গ্রুপ ডিরেক্টর (প্রোগ্রাম অ্যান্ড স্পনসরশিপ) চন্দন জেট গমেজ প্রমুখ। এসময় সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ ওই এলাকার বস্তিবাসীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা