,

ফিলিপাইনের সেই ব্যাংক ব্যবস্থাপক চাকরিচ্যুত

rizal_106645নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার সরাতে সহায়তার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের(আরসিবিসি) শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো এবং তার ডেপুটি অ্যাঞ্জেলা টরেসকে চাকরিচ্যুত করা হয়েছে।তাদের বিরুদ্ধে ব্যাংকিং নীতি, বিধিবিধান এবং বাণিজ্যিক নথি জালিয়াতির অভিযোগ এনে মঙ্গলবার এই ব্যবস্থা নেয়া হয়।তবে যারা চূড়ান্ত বেনিফিশিয়ারি সেই রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে আইনের ফাঁক ফোকর দিয়ে।তাদেরকে কতটুকু আইনি প্রক্রিয়ায় আনা যাবে এবং আদৌ চুরি যাওয়া অর্থ উদ্ধার হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পর সামনের দিনগুলোতে ব্যাংকের অন্যান্য শাখা ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা (ছাঁটাই থেকে সাময়িক চাকরিচ্যুতি) আরোপ করা হতে পারে।

আরসিবিসি কর্তৃপক্ষের দাবি, দেগুইতো এবং টরেস ব্যাংকিং আইন অমান্য করেছে এবং ৮১ মিলিয়ন ডলার চুরি হওয়া অর্থ অভিযুক্তদের পেতে সহায়তা করেছে। অর্থপাচারের এই ঘটনা বর্তমানে সিনেট ব্লু রিবন কমিটি, মানি লন্ডারিং কাউন্সিলসহ অন্যান্য সরকারি সংস্থা তদন্ত করছে। আগামী সপ্তাহে দেগুইতো এবং টরেসের বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ এনে মামলা করা হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া অর্থ চারটি ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে নিতে সাহায্য করেন দেইগুইতো ও তার শাখার অন্যান্য কর্মকর্তারা। এ ঘটনার জড়িত সন্দেহে ইতোমধ্যে ফিলিপাইন সরকার দেগুইতোর বিরুদ্ধে মামলাও করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা