,

ফিরছেন তামিম, খেলতে পারেন নাসির

tamim-iqbal22222স্পোর্টস ডেস্ক : পেটের পীড়া ও জ্বরের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি মারকুটে ওপেনার তামিম ইকবাল।ঐ ম্যাচে তামিমের ওভাব বেশ ভালভাবেই টের পেয়েছে বাংলাদেশ।

তবে পেটের পীড়া ও জ্বর থেকে সেরে উঠছেন তামিম ইকবাল। খেলতে পারেন ভারতের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন হঠাৎ পেটের পীড়ায় আক্রান্ত হন তামিম। সঙ্গে জ্বর। এরপর থেকে নিজের কক্ষেই অবস্থান করছেন তামিম। সেখানেই চলছে পরিচর্যা। জানা গেছে, তামিমের অবস্থা এখন অনেকটাই ভাল। যদিও শরীর বেশ দুর্বল।

কাল ম্যাচের আগে তামিমের ফিটনেস লেভেল দেখে নেওয়া হবে। জানা গেছে, ফিটনেস লেভেলে কিছুটা ঘাটতি থাকলেও তামিমকে মাঠে নামাতে চায় টিম ম্যানেজমেন্ট।

তামিম ফিরলে বাদ পড়বেন মিথুন। অফ ফর্ম চলতে থাকলেও এ ম্যাচেও সৌম্য সরকারকে দেখা যাবে ওপেন করতে।

জানা গেছে, শুভাগত হোমের পরিবর্তে এ ম্যাচে একাদশে থাকতে পারেন নাসির হোসেন। নাসিরকে টানা দলের বাইরে রাখা নিয়ে প্রচণ্ড সমালোচনা চারদিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা