বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জিকা ভাইরাস, উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ

103920_157নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথম বারের মতো জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো। তবে এখন শনাক্ত হলেও ঘটনাটি ২০১৪ সালের। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে জিকা ভাইরাসের ব্যাপারটি প্রকাশ করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি-বিষয়ক ব্রিফিং করছিলেন।
রোগ তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান জানান, জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বয়স ষাটের উপরে। তিনি চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তখনো জিকা ভাইরাসের কোনো আলোচনা ছিল না। জিকার উপসর্গ ডেঙ্গু জ্বরের মতোই। এ কারণে ওই ব্যক্তিকে ডেঙ্গু হিসেবেই শনাক্ত করা হয়। কিন্তু সম্প্রতি ব্রাজিলসহ বিশ্বের কয়েকটি দেশে জিকার ভাইরাসের সংক্রমণের পর এবং আক্রান্তদের লক্ষ্মণ দেখে সন্দেহবশত কিছু পুরনো স্লাইড বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ পাঠানো হলে তারা চট্টগ্রামের ওই ব্যক্তিকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে শনাক্ত করে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহাখালীর আইসিডিডিআরবি, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের স্লাইডগুলোও পর্যালোচনা করা হয়।
অধ্যাপক মাহমুদুর রহমানের এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি ২০১৪ সালের আগস্টের। আর কোনো কেসে জিকার ভাইরাস পাওয়া যায়নি। তিনি বলেন, জিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সম্প্রতি এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাবধান থাকতে হবে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, জিকা ভাইরাস ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস (এডিস এজিপটি ও এডিস অ্যালবোপিকটাস) জাতীয় মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। এ প্রজাতির মশা দিনের বেলায় বেশি আক্রমণাত্মক তবে রাতেও এগুলো কামড়াতে পারে। ডেঙ্গু জ্বরে যে চিকিৎসা জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরও একই ধরনের চিকিৎসা হবে। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে তা থেকে অন্যদের আক্রান্ত করতে পারে। আক্রান্ত গর্ভবতী মা থেকে নবজাতকে ভাইরাসটি চলে আসে। আক্রান্ত সঙ্গীর সাথে যৌন মিলনের মাধ্যমে একজন আক্রান্ত হতে পারে।
জিকার সুপ্তিকাল তিন থেকে ১২ দিন। কোনো প্রকার লক্ষ্মণ প্রকাশ না করেই এ সময় জিকা শরীরে থাকতে পারে এবং অন্যদের আক্রান্ত করতে পারে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান