,

এবার ‘কনডম সংগ্রাহকের’ চাকরির বিজ্ঞাপন!

condomকলকাতার পর এবার ভারতের রাজধানী দিল্লিতে চোখে পড়ল অবাক করা বিজ্ঞাপন। কলকাতার যাদবপুর এলাকায় তিনতলার ছাদে কাপড় মেলার জন্য পাঁচ জন সাহসী মহিলা এয়ে বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘কনডম সংগ্রাহকের’ চাকরির বিজ্ঞাপন।

কন্ডোম সংগ্রাহকের ওই বিজ্ঞাপনটির মাথায় লেখা রয়েছে ‘কনডম সংগ্রাহক চাই।’ বিজ্ঞাপন অনুযায়ী, এই পেশায় আসার প্রধান যোগ্যতা হল ‘কনডমও বেলুনের পার্থক্য বুঝতে পারার ক্ষমতা।’ সংগ্রহ করা কনডমেরসংখ্যার উপর ভিত্তি করে ঠিক হবে পারিশ্রমিক। করমুক্ত থাকছে সংগ্রাহকদের পারিশ্রমিক। প্রতি মাসে কোম্পানির সঙ্গে চুক্তি নবীকরণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞাপনে।

কিছুদিন আগে জেএনইউ বিতর্কে নিয়ে রাজস্থানের বিধায়ক জ্ঞানদেব আহুজা বলেছিলেন, “দিল্লির জহরলাল নেহরু ক্যাম্পাসে প্রতিদিন তিন হাজার কনডমপাওয়া যায়।” মরুরাজ্যের ওই বিজেপি বিধায়ককে কটাক্ষ করতেই যে এই বিজ্ঞাপনটি তৈরি তা বলাই বাহুল্য। তার কারণ হল বিজ্ঞাপনটির নীচে দেওয়া রয়েছে সংস্থার নাম, ‘জ্ঞানদেব ও আহুজা কর্পোরেট লিমিটেড।’

সংস্থার লোগো হিসেবে ব্যবহার করা হয়েছে একটি মোটা গোঁফের ছবি। বিধায়ক জ্ঞানদেবও মোটা গোঁফ রাখেন। কর্মস্থল হিসেবে জেএনইউয়ের কথা বলা আছে ওই বিজ্ঞাপনে। সেইসঙ্গে বলা হয়েছে ‘ভালো কর্মীকে দেশপ্রেমীর শংসাপত্র দেওয়া হবে।’

– See more at: http://www.bd24live.com/bangla/article/84820/index.html#sthash.Xcft44pf.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে