,

বিষাক্ত মদ পানে পাকিস্তানে মৃত্যু হয়েছে ২৪ জনের 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে অবৈধভাবে তৈরি বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। নিহতের মধ্যে দুজন নারী মাদকাসক্ত ছিলেন।পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে ,ওই মদ অবৈধভাবে তৈরি করা হয়েছিল। স্থানীয় পুলিশ রুস্তম ওয়ানি বিবিসিকে জানান, ‘সোমবার রাতে টান্ডু মুহম্মদ খান জেলার করিমাবাদ এলাকায় অবৈধ মদ পান করে প্রায় ৩০ জন জ্ঞান হারিয়ে ফেলেন। এদেরকে শহরের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যাদের অবস্থা আশঙ্কাজনক পরে তাদেরকে হায়দারাবাদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

2016_03_22_20_32_21_7DMpk62MZjmghfd2SPOfrcPRAGkLtA_original

পুলিশ কর্তৃপক্ষ আরো জানায়, ‘অবৈধ মদ উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি পালিয়ে গেছে। তবে এর সাথে সংশ্লিষ্ট চারজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।’পাকিস্তানে মুসলিমদের জন্য মদ নিষিদ্ধ। অন্য ধর্মাবলাম্বীদেরও মদ কিনতে অনুমতি নিতে হয়। তবে বাড়িতে অবৈধভাবে মদ তৈরি করার প্রবণতা রয়েছে দেশটিতে।

 

পাকিস্তানে অবৈধ মদ খেয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০১৪ সালে প্রায় ৪০ জন মানুষ অবৈধ মদ পান করে মারা যান। নিহতদের অধিকাংশই হিন্দু সংখ্যালঘু, বাকিরা মুসলিম।মূলত পাতন প্রক্রিয়ায় মদ তৈরির সময় এলকোহলের তাপমাত্রা নিয়ন্ত্রনের একটি ব্যাপার থাকে। তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রন করতে না পারলে তা মিথাইল এলকোহলে পরিণত হয়।

 

 

মিথাই এলকোহল বিষাক্ত। এটা মানুষের মৃত্যু ঘটাতে পারে। বর্ণহীন স্বচ্ছ ওই তরল সাধরণত বিমানের জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, দ্রাবক, শুদ্ধিকারক, সুগন্ধি ইত্যাদি উত্পাদন করতে ব্যবহার করা হয়ে থাকে।উল্লেখ্য, ২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে। তখন ভারতীয় পুলিশ জানিয়েছিল, কোনও একটি দেশি মদের কারখানা থেকেই ওই বিষাক্ত পানীয় বিক্রি করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে