,

ভালোভাবে কাজটা করতে দিন : ফরাসউদ্দিন

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনার সহযোগিতা করুন। সহযোগিতা করলে কাজ ভালো হবে। ৩০ দিন সময় নিয়েছি, এর মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। আমাদের কাজটা ভালোভাবে করতে দিন।’মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংক কার্যালয়ে বৈঠকে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

Farashuddin-112

 

এসময় তার সঙ্গে ছিলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম।এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে যান তিনি। এর আগেও অর্থমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর হেয়ার রোডের বাসায় সাক্ষাৎ করে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। তদন্তের স্বার্থে ৩০ দিনের মধ্যে কোনো মন্তব্য করা যাবে বলে জানিয়েছিলেন সাবেক এ গর্ভনর।

 

 

উল্লেখ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা