,

ত্রিমুখি সংঘর্ষে পুলিশসহ গুলিবিদ্ধ ১০

 
নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন।মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়ঘোপ ইউনিয়নের মনুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যসহ আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

2016_03_22_19_10_59_RpLVbg2Ywy6XOrfuNgV1Hf2AdbBuQv_original

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, কিছু দুর্বৃত্ত দখলের জন্য ভোট কেন্দ্র এলাকার ভেতর আসতে চাইলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এতে দুর্বৃত্তরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরী ও বিএনপির প্রার্থী মোবারক হোসেন এর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে পরস্পরের দিকে গুলিবর্ষণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে।

 

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় ৪জন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ রয়েছেন। তবে গুলিবিদ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্ককাজনক। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা