,

বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে

9a780099ff2072a42003cf1d94aeea4a-4দেশের ৩৪ জেলার ৭৩৪ ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যায়।বিকেল সাড়ে ৪টায় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে।প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক শাজাহান মিয়া এবং নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে জানান, দেখা করার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। কিন্তু তিনি তখন সময় না দিয়ে ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পর সময় দিয়েছেন।আজ সকাল ৮টায় ৩৪ জেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এবারই সারা দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দেশের বিভিন্ন স্থান থেকে নানা সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, গুলি বর্ষণ, মারপিট, হামলা ও কেন্দ্র দখলের খবর পাওয়া গেছে।নির্বাচনের আগের দিনই এসব সহিংসতার আশঙ্কা করেছিল নির্বাচন কমিশন। গতকাল সোমবার ভোটপূর্ব সর্বশেষ সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি খোলাখুলিই বলেন, ‘নির্বাচনী সহিংসতা আমরা কমিয়ে আনতে পারছি না। কারণ অন্যান্য ডিপার্টমেন্টের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না।’
সিইসি আরো বলেন, ‘কোনো কেন্দ্রে ভোট কারচুপি ও সহিংসতা হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী হবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা