,

বইমেলায় নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের : ডিএমপি

photo-1458636657নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সর্বশেষ বইমেলায় জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান মনিরুল ইসলাম।

মনিরুল জানান, বইমেলায় হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। তাঁরা হলেন- আবদুর রাজ্জাক, ফয়সাল আহমেদ, আহমদে ফজলে আকবর, আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া। এঁরা সবাই ধর্মীয় উগ্র মতার্দশে বিশ্বাসী জঙ্গি সংগঠনের সদস্য বলেও জানান তিনি।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল বলেন, গতকাল সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিরা ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে নিজেদের আদর্শ বাস্তবায়নে কাজ করছিলেন। শেখ সোহান সাদ ওরফে বারা আবদুল্লাহর নেতৃত্বে আটক জঙ্গিরা এক আইনজীবীসহ দুজনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। পুলিশ শেখ মোহাম্মদ সাদকে খুঁজছে বলেও জানান তিনি।

মনিরুল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারির কারণে বইমেলায় জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ