,

ব্রেকআপের পর বান্ধবীকে কীভাবে সামলাবেন?

photo-1458629718লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসা থাকলে বিচ্ছেদও থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই বিচ্ছেদ মেনে নিতে পারেন না। এ সময় কাছের বন্ধু, বান্ধবীরাই এগিয়ে আসেন মানসিকভাবে সমর্থন দেওয়ার জন্য।

মেয়েদের ক্ষেত্রে এই সমর্থন দেওয়ার প্রবণতা রয়েছে। কোনো বান্ধবীর সম্পর্ক ভেঙে গেলে বাকিরা তখন তাকে আলাদা করে সময় দিয়ে সেই যন্ত্রণা ভুলিয়ে দিতে চায়।

ব্রেকআপের পর কীভাবে বান্ধবীকে সামলাতে হবে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট আইডিভা।

১. বান্ধবীকে বিউটি সেলুনে নিয়ে যান। ব্রেকআপের পর হয়তো সে কাঁদতে কাঁদতে চেহারার বারোটা বাজিয়েছে। তাই তাকে নতুন একটা লুক দিয়ে তার ভেতরে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। চেহারায় পরিবর্তন নিয়ে এলে সে হয়তো জীবনেও পরির্ব্তনের আশা খুঁজে পাবে।

২. স্পা সেন্টারে নিয়ে গেলেও মন্দ হয় না। কারণ ব্রেকআপের পর দুশ্চিন্তা আর চাপ অনেকটা বেড়ে যায়। স্পা নিলে মানসিক চাপ অনেকটা কমে যাবে। যা তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করবে।

৩. বান্ধবীকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ুন। কয়েকজন মিলে গেলে তার ভালো লাগবে। না হলে নিঃসঙ্গতায় সে পুরোনো স্মৃতিতে বারবার ফিরে যাবে। এতে তার আরো মন খারাপ হতে পারে।

৪. বান্ধবীর সাবেক প্রেমিক যা যা উপহার দিয়েছিল, নিজ দায়িত্বে সেগুলো ফেলে দিন। যাতে তার চোখের সামনে সেগুলো আর না থাকে।

৫. বান্ধবীকে পরামর্শ দিন সাবেক প্রেমিককে ফোন করে সব রাগ ঝেড়ে ফেলার। কারণ সে যদি মনের মধ্যে রাগ পুষে রাখে তাহলে কখনোই তাকে ভুলতে পারবে না।

৬. বান্ধবীকে নিয়ে শপিংয়ে যান। কেনাকাটা করলে মেয়েদের মন ভালো হয়ে যায়। এই কৌশল অব্যর্থ।

৭. বান্ধবীকে তার পছন্দের রেস্তোরাঁয় নিয়ে যান। সে যা খেতে পছন্দ করে তাই অর্ডার দিন।

৮. বান্ধবীকে সময় দিন। সে যা বলে মন দিয়ে শুনুন। মনের সব কথা বলে তাকে হালকা হতে সাহায্য করুন। দেখবেন, কিছুদিন যেতে না যেতেই আপনি আপনার পুরোনো বান্ধবীকে আবার ফিরে পাবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট