,

কেন্দ্র দখল নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, আহত অর্ধশত

union porishodসারা দেশে প্রথম ধাপে ৭১৭টি ইউপিতে আজ সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটগ্রহণের শুরুতেই বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সাতক্ষীরায় কুমিরায় একটি কেন্দ্র দখলের চেষ্টার সময় পুলিশের গুলিতে ২ জন আহত হয়েছে। ওদিকে লক্ষীপুরের হাজিরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এছাড়া শেরপুরের কলসপুরে একটি কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বরিশালের কড়াপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। লক্ষীপুরের তোরাগঞ্জে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ২ জনকে।
দেশে প্রথমবারের মতো ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ১৪টি দল প্রার্থী দিয়েছে। নির্বাচনে প্রায় ২ লাখ ফোর্স মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের এ নির্বাচনে মঙ্গলবার হচ্ছে ৭১৭টি ইউপির ভোট। এতে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন পর্যবেক্ষণে মাঠে রয়েছে প্রায় ৩ হাজার সাংবাদিক ও কয়েক হাজার পর্যবেক্ষক। এবার কোনো বিদেশি পর্যবেক্ষক আসেনি। নির্বাচনে ৬ হাজার ৯৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত পদে ৭ হাজার ৫৭৫ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা