,

দেশে জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত

2116355বিশেষ প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ষাটোর্ধ্ব এই ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের পরে এ ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে এ জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, আইইডিসিআর, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেই নমুনা বিশ্লেষণের সময় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। জিকা ভাইরাস নিয়ে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির শরীর থেকে সংগৃহীত নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয় ১৩ মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিশ্চিত করার পর এ ব্যাপারে আজ ঘোষণা দেওয়া হলো। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা