,

অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের দাবি কিউবার

Cuba20160322024107আন্তর্জাতিক ডেস্ক : কিউবায় ওবামার ঐতিহাসিক সফর দু`দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। কয়েক বছর আগেও দু`দেশের কেউ হয়ত ভাবে নি মার্কিন কোন প্রেসিডেন্ট কিউবায় যাবেন। কিন্তু সেই অকল্পনীয় ঘটনাই ঘটেছে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক করে নিতেই দেশটিতে সফর করছেন ওবামা। খবর বিবিসির।

তবে এক সঙ্গে সংবাদ সম্মেলন করলেও দুদেশের নেতার কণ্ঠেই ছিলো এক ধরনের উত্তেজনা ছিল। এক্ষেত্রে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বিরল নজির দেখিয়েছেন। সাধারণত সংবাদ সম্মেলনে কোন প্রশ্নের জবাব দেন না তিনি। কিন্তু এই সংবাদ সম্মেলনে তাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে। তিনি বেশ কড়াভাবেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি বলেন, কিউবার উপরে যুক্তরাষ্ট্র যে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে তা পুরোপুরি তুলে নিতে হবে।

অপরদিকে সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, কিউবাকে তাদের দেশের রাজনৈতিক সংস্কার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে। তারা এটা করতে পারলেই তাদের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে।

তবে ঠিক কবে থেকে কিউবার উপর থেকে অবরোধ উঠে যেতে পারে এই বিষয়ে কোন ইঙ্গিত দেননি ওবামা।

প্রেসিডেন্ট কাস্ত্রো এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় কিউবার কাছ থেক শিক্ষা নিতে বলেছেন।

তবে এক পর্যায়ে হঠাৎ করেই সংবাদ সম্মেলন থামিয়ে দেন রাউল কাস্ত্রো।

সম্মেলন শেষে কিউবা ও মার্কিন নেতার হাত মেলানোর বিরল দৃশ্যকে একটি ঐতিহাসিক ঘটনা বলেই বিবেচনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে