,

আম্বেদকার বিশ্ব মানব, লুথার কিংয়ের মতোই  : মোদি

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ভীমরাও রামজি আম্বেদকারকে জগদ্বিখ্যাত মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের সঙ্গে তুলনা করেছেন। মোদি বলেছেন, লুথার কিংয়ের মতো আম্বেদকারও বিশ্ব মানব।সোমবার নয়াদিল্লিতে আম্বেদার স্মারক বক্তৃতা দেওয়ার সময় মোদি এ কথা বলেন। এরপর আম্বেদকার আর্ট মেমোরিয়ালের উদ্বোধন করেন মোদি।

Modi1458555716

পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ড. আম্বেদকার সাধারণ মানুষের মধ্যে বাবাসাহেব নামে পরিচিত। ভারতের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধান প্রণয়নের নেতৃত্ব ছিলেন আম্বেদকার। আইনবিদ্যার পাশাপাশি অর্থনীতিতেও তিনি সমৃদ্ধ জ্ঞানের অধিকারী ছিলেন। তা ছাড়া শ্রম আইন প্রণয়নেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য। মোদি তার স্মারক বক্তৃতায় এসব বিষয়ে আলোকপাত করেন।

 

মোদি বলেন, বাবাসাহেব ছিলেন ভারতের শ্রম আইনের প্রতিষ্ঠাতা। সর্বভারতীয় শ্রমজীবীদের কাছে ঐশী দূতের মতো ছিলেন তিনি। বাবাসাহেব শ্রম আইন সংস্কার এবং শিল্পায়নের পক্ষে জোর প্রচার চালান।‘ড. আম্বেদকার যদি সরকারে আরো বেশি দিন থাকতে পারতেন তবে আমি এখন যা করছি, তা ৬০ বছর আগেই হয়ে যেত।’ আম্বেদকারের শিল্পায়ন ভাবনা নিয়ে আলোচনার সময় মোদি এ কথা বলেন।

 

নারী অধিকার আন্দোলনের অগ্রগণ্য কর্মী হিসেবে আম্বেদকারের প্রসংশা করেন মোদি। তা ছাড়া দলিত শ্রেণির মানুষের অধিকারের পক্ষেও সোচ্চার ছিলেন আম্বেদকার। ১৯৫৬ সালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা