বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সঙ্গে ১০ জায়গায় জঙ্গি হামলার আশঙ্কা, কড়া নিরপত্তা লন্ডনে

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে এক সঙ্গে ১০টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কা করছে ব্রিটেনের সরকার। নিরাপত্তা এজেন্সিগুলি এবং গোয়েন্দারা তেমনই সতর্কবার্তা জারি করেছে। ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলছে, সিরিয়া থেকে আসা জঙ্গিরা প্যারিস হামলার ধাঁচেই নাশকতা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবহৃত হতে পারে ‘ডার্টি বম্ব’ নামে এক গণবিধ্বংসী অস্ত্র।
ব্রিটিশ গোয়েন্দাদের কাছে খবর, প্যারিসে একই সঙ্গে বিভিন্ন জায়গায় যেমন হামলা চালিয়েছিল জঙ্গিরা, লন্ডনেও তেমনই হামলা হতে পারে। তার জন্য জঙ্গিরা সিরিয়া থেকে ইউরোপে ঢুকে পড়েছে ইতিমধ্যেই। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র দ্রুত বাজেয়াপ্ত করার জন্য ঝাঁপাতে।

 

image (1)

ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) এবং লন্ডনের মেট্রোপলিটান পুলিশকেও সতর্ক করা হয়েছে। এই দুই সংস্থাই বিশেষ মহড়া দিতে শুরু করেছে। প্রয়োজনে এসএএস এবং পুলিশকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে লন্ডনের চার পাশে। অক্সফোর্ডশায়ারে ডিডকট ব্যারাকে সেনা একটি বিশেষ বাহিনী গঠন করে প্রশিক্ষণ দিচ্ছে। আইইডি-র সঙ্গে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র জুড়ে ‘ডার্টি বম্ব’ নামে এক ধরনের মারণ বোমা তৈরি করেছে জঙ্গিরা। সে খবর ব্রিটিশ গোয়েন্দাদের কাছে রয়েছে। সেই বোমা নিয়ে হামলা হলে কী ভাবে মোকাবিলা করতে হবে, সেনার বিশেষ দলকে সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে।

 

ব্রিটেনের এক মন্ত্রী সে দেশের মিডিয়াকে বলেছেন, ‘‘আগে আমরা এক সঙ্গে তিনটি জায়গায় হামলা হতে পারে ধরে নিয়ে প্রস্তুত থাকতাম। কিন্তু প্যারিস আমাদের দেখিয়ে দিয়েছে, আরও বেশি জায়গায় হামলা হতে পারে। তাই কেউ যদি এখন এক সঙ্গে সাত, আট, নয় বা দশ জায়গায় হামলা করার ছকও কষে, তা হলেও আমরা মোকাবিলায় প্রস্তুত।’’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান