,

শত্রুর বেশধারীরা আইএসকে দিল বিপুল অস্ত্র: ইরান

iranআন্তর্জাতিক ডেস্ক : ইরানের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বলেছেন, সম্প্রতি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছে ৩৭ টি গাড়ি ও ৩৮টি ট্রাক-বোঝাই অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম সরবরাহ করেছে এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়ার দাবিদার কয়েকটি সরকার। ইরানের স্থল বাহিনীর সমন্বয় বিভাগের উপপরিচালক আলী অরাস্তেহ সম্প্রতি এ খবর দিয়ে বলেছেন, এ ব্যাপারে তেহরানের কাছে সাক্ষ্য ও দলিল-প্রমাণ রয়েছে।

তিনি ইরানের তাসনিম বার্তা সংস্থাকে এ সম্পর্কে বলেছেন, যখন কোনো কোনো সরকার দায়েশকে নির্মূল করা দরকার বলে শ্লোগান দিচ্ছে তখন তারাই দায়েশকে ৩৭টি গাড়ি এবং ৩৮ ট্রাক বোঝাই অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম দিয়েছে।
আলী অরাস্তেহ বলেছেন, দায়েশের কাছে এইসব অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম সরবরাহ করা সংক্রান্ত সমস্ত ছবি ও দলিল-প্রমাণ ইরানের কাছে রয়েছে এবং তা আমরা সময়মত প্রকাশ করব।

মার্কিন ও সৌদি সরকার, তুরস্ক এবং তাদের কয়েকটি মিত্র সরকার দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করলেও তারা বাস্তবে দায়েশকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে বলে কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলে আসছেন। মার্কিন সরকার ও পাশ্চাত্য দায়েশের কবল থেকে কেবল ইউরোপ ও আমেরিকার মত অমুসলিম অঞ্চলকে নিরাপদ রাখার জন্য মাঝে মাঝে এই গোষ্ঠীর বিরুদ্ধে সীমিত হামলা চালায় বলে তারা মনে করছেন। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা