,

জিতলেন জোকোভিচ, পারলেন না সেরেনা

4646565স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এবার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বা বিএনপি পারিবাস ওপেনেও জিতলেন নোভাক জোকোভিচ। পঞ্চমবারের মতো এ শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস সেনসেশন।
এদিকে, জোকোভিচের শিরোপা জয়ের দিন হারলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। নারী এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে গেছেন তিনি।

সোমবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি কানাডিয়ান মিলোস রাওনিক। প্রতিদ্বন্দ্বীকে সরাসরি সেট ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা। ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ১৭ মিনিট।

অবশ্য, ফিটনেস সমস্যায় ভোগা রাওনিক দুই সেটেই ফিজিওর ট্রিটমেন্ট গ্রহণ করেন। ২৭তম এটিপি মাস্টার্স টাইটেল জিতে রাফায়েল নাদালের রেকর্ডেও ভাগ বসান জোকোভিচ।

আরেকটি ফাইনালে এসে হতাশায় ডোবেন সেরেনা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই সেটেই সমান ৬-৪, ৬-৪ গেমে হার মানেন মার্কিন টেনিস তারকা। ইন্ডিয়ান ওয়েলসের মুকুট জেতেন বেলারুশ কন্যা আজারেঙ্কা। ম্যাচে ব্যাপ্তি ছিল ৯০ মিনিট।

শুধু তাই নয়, ২০১৩ সালের পর সেরেনার বিপক্ষে জয় খরা কাটালেন সাবেক বিশ্বসেরা আজারেঙ্কা। দু’জনের মধ্যে ডব্লিউটিএ ফাইনালের মুখোমুখি লড়াইয়ে এটি তাঁর চতুর্থ সাফল্যও বটে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা